উত্তরদিনাজপুর

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন পেশ

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। বিভিন্ন অরাজনৈতিক দলের সাথে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদ আসনে তৃনমূল কংগ্রেসের মননিত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়। এদিন দুপুরে তৃনমূল প্রার্থিরা নিজেদের কর্মি সমর্থকদের সাথে নিয়ে জেলা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন। উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের আসন সংখ্যা ২৬ টি তার মধ্যে রায়গঞ্জ মহকুমায় ১১ টি ও ইসলামপুর মহকুমায় ১৫ টি আসন রয়েছে। আগামী ৫ ই মে জনসাধারণ ভোট দিয়ে সকলের ভাগ্য নির্ধারন করবে। যা আগামী ৮ই মে এই সকল প্রার্থীদের মধ্যে কার মুখে হাসি ফুটবে তা নির্দ্ধারিত হবে।